সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সাতকানিয়ায় খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। চালকের নাম মো. আবদুল কাদের। সোমবার দুপুরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখালের মুখ নামক স্থানে এ ঘটনা ঘটে। বজ্রপাতে গুরুতর আহত কাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কেরানীহাট আশ-শেফা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমদ বজ্রপাতে এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।