ইংল্যান্ডের বিপক্ষে খেলতে জনসনের অস্বীকৃতি

আসন্ন এ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে আমন্ত্রণমূলক একাদশের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে আজ এ কথা বলা হয়েছে।
 
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে শনিবার শুরু হওয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচে জনসনকে খেলার প্রস্তাব দেয়া হয়েছিল। মূলত আসন্ন বিগ ব্যাশ লীগের (বিবিএল) প্রস্তুতি হিসেবে তাকে এ ম্যাচে খেলতে বলা হয়েছিল। 
৩৬ বছর বয়সী বাঁ-হাতি এ পেসার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো বিশ্বব্যাপী ঘরোয়া টি-২০ লীগ খেলছেন। এ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ইংর‌্যান্ড। ব্রিজবেনে ২৩ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে।
 
ইত্তেফাক/রেজা