রাজশাহীতে ৮৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

 
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ মাহেন্দ্রা এলাকা থেকে বিপুল পরিমানের গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে গাঁজাসহ প্রাইভেটকার জব্দের সময় জড়িতরা পালিয়ে যায়। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।
 
মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহেন্দ্রা এলাকায় প্রাইভেটকারটিকে পুলিশ থামার জন্য সংকেত দেয়। এসময় পুলিশ কিছু বুঝে ওঠার আগেই জড়িতরা প্রাইভেটকারটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তা থানায় নিয়ে যাওয়া হয়।
 
তিনি আরো বলেন, মাদক নির্মুলে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে জিরোটলারেন্স ঘোষণা করেছেন পুলিশ কমিশনার। তাই মাদক নির্মূল করতে সব শ্রেণি পেশার মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান ওসি মেহেদী হাসান।
 
ইত্তেফাক/কেকে