রাজধানীর মতিঝিলে শনিবার ভোরে রিকশার এক নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ভ্যানিটি ব্যাগটি টান দেয়ার সময় ওই নারী যাত্রী রিকশা থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তার নাম লিপিকা রানী হালদার (৪৫)। তাকে স্বামীবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারী রিকশা যাত্রীর স্বামী সাংবাদিক নিত্য গোপাল তুতু জানান, কমলাপুরের বাসা থেকে রিকশায় করে স্বামীবাগের মন্দিরে যাচ্ছিলেন। রিকশাটি মতিঝিলের হারীঝিল হোটেলের কাছাকাছি পৌঁছলে সাদা রঙের একটি প্রাইভেটকার রিকশার কাছ দিয়ে যায়। এসময় প্রাইভেট কার থেকে এক ছিনতাইকারী তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে চলে যায়। এতে তার স্ত্রী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। ভ্যানিটি ব্যাগে ১০ হাজার টাকা ও স্মার্ট কার্ড ছিল। এ ঘটনায় তিনি মতিঝিল থানায় একটি জিডি করেছেন।
ইত্তেফাক/এমআই