ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলামের বাবা আর নেই

 
দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের বাবা  মো. আবুল কাশেম (৭৬) ইন্তেকাল করেছেন।
 
শনিবার বিকেল ৫টার দিকে তিনি খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, পুত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
মো. আবুল কাশেম গত ২৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১৩ দিন চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
ইত্তেফাক/ইউবি