রোহিঙ্গাদের কারণে পর্যটন খাতে কিছু সমস্যা দেখা দিয়েছে: মেনন

 
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের পর্যটন খাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। পাহাড় ও বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রাকৃতিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে। সেন্টমার্টিনে ১ অক্টোবর থেকে পর্যটন মওসুম শুরু হবার কথা থাকলেও তা হয়নি। 
 
তিনি শনিবার সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
 
এরপর রাশেদ খান মেনন বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অক্টোবর বিপ্লবের শত বার্ষিক উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
 
সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক ড. সুশান্ত দাস, মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি