৬ দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, শিক্ষার্থীদের হয়রানী মুক্ত ক্যাম্পাস, সেশনজট মুক্ত, ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সকল ব্যর্থ প্রশাসনিক কর্তা ব্যাক্তিদের পদত্যাগসহ ৬ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যায় এক জরুরি বৈঠক করে। বৈঠকে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার ও ক্যাম্পাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ইত্তেফাক/বিএএফ