শিশুকে ধর্ষণের পর হত্যা
শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়িতে আদিবাসী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে এক আদিবাসী যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে কান্তি মারাক। মঙ্গলবার দুপুরে শেরপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ দণ্ডাদেশ দেন। একইসঙ্গে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়।
আদালতসূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ মার্চ উপজেলার গারো পাহাড় এলাকার পানিহাতা গ্রামের নিতিশ মান্দার ছেলে তিন সন্তানের জনক কান্তি মারাকের বাড়িতে প্রতিবেশী ওই শিশু বেড়াতে আসে। এ সময় বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করে।