দিনাজপুরের ঘোড়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের মকররম আলী মোল্লার ছেলে আনছার আলী মোল্লা (৪০) বাড়িতে গোসল করার সময় বৈদ্যুতিক ছিড়ে যাওয়া তার জোড়া দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনছার আলী মাটিতে পড়ে যায়। এ অবস্থায় তাকে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম।