হারের বেদনা ভুলে কোহলির জন্মদিনের উৎসবে সতীর্থরা

জন্মদিনে সেরা উপহারটাই মিস হয়ে গেল বিরাট কোহলির। শনিবার রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ায়, বিরাটের এর থেকে বড় আক্ষেপ কী হতে পারে? একা কাঁধে দায়িত্ব নিয়েই ম্যাচের বৈতরণী পার করতে মরিয়া ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলি ধোনি ছাড়া গোটা টিমই ১৯৬ রান তুলতে ব্যর্থ হয়।
 
টিম হারলেও অধিনায়কের জন্মদিন সেলিব্রেট করতে ভুলেন না সতীর্থরা। রবিবার ২৯-এ পা দিলেন বিরাট কোহলি। গতকাল রাতে ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেট করেন বিরাট। অধিনায়কের জন্মদিনে এ দিন কেক কাটে মেন ইন ব্লু। সেই সেলিব্রেশনের ছবি বিসিসিআই-এর সোশ্যাল সাইটে পোস্টও করেছেন তাঁরা।
 
সকলের কাছে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার পর তাঁদেরকে ধন্যবাদ জানাতেও ভোলেননি বিরাট। এদিন টুইটারেও বিরাটের জ্ন্মদিন উপলক্ষে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।-জি নিউজ।
 
ইত্তেফাক/কেআই