ময়মনসিংহে ভাতিজিকে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

 
ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া এলাকায় ভাতিজিকে ধর্ষণের পর হত্যা মামলায় সাইফুল ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 
 
রবিবার দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন। 
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া এলাকায় সৎ ভাই সিরাজ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে সাইফুল ইসলাম। 
 
পরে সুমাইয়ার পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে। স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামি সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।
 
ইত্তেফাক/ইউবি