‘শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই দেশে উন্নয়নের জোয়ার বইছে’

 
যশোর-২ আসনের (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা সোনার বাংলার সুফল ভোগ করতে শুরু করেছি। বিগত দিনে কোনো সরকার এতো উন্নয়ন করেনি। একজন শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।
 
শনিবার চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নে ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৮ শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি ফুলাসারা ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান কবীর।  ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পল্লীবিদ্যুতের ডিজিএম দেব কুমার মালো।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জিয়াউর রজমান রিন্টু, যুগ্ম আহ্বায়ক সোহেল কবীর, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, আওয়ামী লীগ নেতা  সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি