গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে ফারুক মিয়া (২২) ও পলাশবাড়ী উপজেলার ঝাপড় গ্রামের বাদশা মিয়ার ছেলে বাবুল মিয়া (২৭)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
ইত্তেফাক/ইউবি