কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই সন্তানের জননী এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার ভোরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘুঘুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মমেনা বেগম(৩৮)। তিনি ওই গ্রামের জোবায়দুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, মমেনার স্বামী জোবায়দুল ঢাকায় আনসার বাহিনীতে চাকুরী করেন। বর্তমানে তিনি কর্মস্থলে আছেন। মেয়ে জেসমিন আক্তারের বিয়ে হওয়ায় সে স্বামীর বাড়ীতে থাকে। এইচএসসি পরীক্ষার্থী একমাত্র ছেলে মমিনুলসহ বাড়ীতে থাকেন মমেনা। প্রতিদিনের মতো তারা রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। সকালে মমিনুল ঘুম থেকে উঠে বাড়ীর উঠানের গাছে মায়ের লাশ ঝুলতে দেখে কান্নাকাটি শুরু করলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর