মোরাতার গোলে ম্যানইউকে হারাল চেলসি

আলভারো মোরাতার একমাত্র গোলে ম্যানইউকে হারাল চেলসি। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে করলেও জিততে হয়েছে অতি কষ্টে। রবিবার রাতে স্টামফোর্ড ব্রিজে এই ম্যাচে চেলসি জয় পায় ১-০ গোলে। এই জয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ২৩ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে দ্বিতীয় স্থানে।
 
চেলসি প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। জয়সূচক গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৫৫ মিনিট পর্যন্ত। এ সময় সিজার আজপিলিকুয়েটার ক্রসে হেডের সাহায্যে প্রতিপক্ষের জাল ভেদ করেন তিনি। শেষ পর্যন্ত এই একমাত্র গোলেই জয় পায় চেলসি।
 
ইত্তেফাক/কেআই