ঘাটাইলে ২২’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 
টাঙ্গাইলের  ঘাটাইলে ২ হাজার ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী আ. রাজ্জাককে (৩১) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।  তিনি উপজেলার হাতিমারা গ্রামের মৃত মোহর আলীর ছেলে। গতকাল রবিবার রাতে উপজেলার সাগরদিঘী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহি উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রসুলপুর ইউনিয়নের সাগরদিঘী বাজারে অভিযান চালায় ঘাটাইল থানার পুলিশ। অভিযানে পুলিশ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে সিগারেটের প্যাকেটে মোড়ানো অবস্থায় ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর