মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ২২২জন মুক্তিযোদ্ধাকে চেক প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে মুক্তিযোদ্ধা কল্যাণ অনুদান তহবিল থেকে সোমবার তাদের এ সহায়তা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা সমাজ সেবা অফিসার কল্লোল সাহা, মুক্তিযোদ্ধা কামন্ডার মো. খুরশীদ আলম, ডেপুটি কমান্ডার আবুল কাশেম মৃধা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি