সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক

 
সাতক্ষীরা রেঞ্জে পশ্চিম সুন্দরবনে বনদস্যু জোনাব বাহিনীর সক্রিয় সদস্য শরিফুল গাজীকে (২৫) অস্ত্র-গুলিসহ আটক করেছেন র‌্যাব-৮ সদস্যরা। আজ সোমবার সকাল ৯টার দিকে গহিন সুন্দরবনে খোলপেটুয়া নদী সংলগ্ন বড় কেয়াখালী খালে জেলে বহরে হামলার প্রস্তুতি নেয়ার সময় তাকে আটক করে। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পার্শ্বেখালী গ্রামে মৃত মোফাজ্জেল গাজীর ছেলে। 
 
র‌্যাব-৮ এর উপ-সহকারি পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় কেয়াখালী খালে অভিযান চালিয়ে শরিফুলকে আটক করা হয়।এ সময়ে তার স্বীকারোক্তি মতে, ৬ রাউন্ড বন্দুকের গুলি, দেশি তৈরি একটি পাইপ গান ও একটি বন্দুক উদ্ধার করা হয়। অস্ত্র-গুলিসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। 
 
ইত্তেফাক/কেকে