গোদাগাড়ীতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের আশেপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজশাহী সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার বেলা ১১টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব ও এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ, সহকারী কমিশনার ভূমি সানওয়ার হোসেন, রাজশাহী সড়ক বিভাগের সার্ভেয়ার আনওয়ারুল আজিম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি