নিকলী উপজেলায় সোমবার সন্ধ্যায় দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জিসি পাইলট হাইস্কুল কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হলে নকল সরবরাহ করার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়।
জেলা কালেক্টরেটের ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান তাদের এই দণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলো- ষাইটধার গ্রামের আল মাহমুদ হৃদয় (১৯) ও কারপাশা উত্তহাটি গ্রামের ওয়াসিম (১৮)।
জেএসসির ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে তারা বাইরে থেকে নকল সরবরাহ করার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে। নিকলী জিসি পাইলট হাইস্কুলের প্রধানশিক্ষক আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি