রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীসহ নিহত ২

 
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীসহ ২ জন মারা গেছেন। সোমবার সকালে শাহজাহাপুর রেললাইন ও খিলগাঁও বাগিচা এলাকার রেললাইনে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত নারী আমবিয়া খাতুন (৬০) এর নাম পরিচয় জানা গেলেও নিহত পুরুষের নাম পরিচয় অজ্ঞাত। 
 
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি শাহজাহাপুর ফুটওভার ব্রিজের নিচে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
অপদিকে একই সময় খিলগাঁও বাগিচা রেললাইনে ট্রেনের ধাক্কায় আমবিয়া খাতুন নামে এক নারীর ঘটনাস্থলে মারা যায়। তার স্বামীর নাম মৃত ডানু মিয়া। শাহজাহানপুর শান্তিবাগ এলাকায় ছেলের বাসায় তিনি থাকতেন।
 
ইত্তেফাক/ইউবি