নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে সজিব ঋষি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ঋষিপাড়া গ্রামের সজল ঋষির ছেলে।

পরিবারের লোকজন জানায়, সজিব ঋষি বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে  তলিয়ে যায়। লোকজন সারাদিন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায় না। বিকালে সজল ঋষির লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কয়েকদিন পূর্বে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে সজিব। ঢাকায় সে জুতার কাজ করত।

ইত্তেফাক/নূহু