দেশে প্রথম ‘রিমোট মেডিকেল স্ক্রাইব’ ডিগ্রি দিল অগমেডিক্স

 
যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা কোম্পানি অগমেডিক্স বাংলাদেশে প্রথম ‘রিমোট মেডিকেল স্ক্রাইব’ ব্যাচের ডিগ্রি প্রদান এবং ‘অগমডেক্সি অ্যাচিভার্স নাইট’ উদযাপন করেছে। 
 
রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের সহযোগিতায় ছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এলআইসিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিএম বিভাগ। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলক। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। 
 
পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে বিশ্বে প্রতিনিধিত্ব করছে অগমডেক্স। আইসিটি ডিভিশন ১০০ স্ক্রাইব তৈরি করেছে। এর মধ্যে অগমডেক্স ২০ জনকে নিয়োগ দিয়েছে। ২০১৮ সালে অগমডেক্স আরো ৫০০ স্ক্রাইব নিয়োগ দেবে। ডিজিটাল বাংলাদেশের ২০২১ সালের মধ্যে আইসিটিতে পাঁচ বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই খাতে আমরা ২০ লাখ তরুণকে কর্মসংস্থানের সুযোগ করে দেবো।’ 
 
দেশের বিদ্যমান হাইটেক পার্কগুলোতে অগমডেক্সকে জায়গা বরাদ্দ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অগমডেক্স হলো বাংলাদেশের ফ্লাগশিপ। প্রতিষ্ঠানের সাফল্যগাঁথা ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরেন অগমেডিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা ইয়ান শাকিল। 
 
এছাড়াও অগমেডিক্স বাংলাদশেরে কান্ট্র ডিরেক্টর রাশেদ মুজিব নোমান সবার সাথে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে কোম্পানির মিশন, ভীষণ ও ভবিষ্যত্ পরিকল্পনা আর স্ক্রাইব পেশার সম্ভাবনা সর্ম্পকে আলোচনা করেন। 
 
অনুষ্ঠানে জানানো হয়, খুব শিগগির স্বাস্থ্যসেবায় স্ক্রাইব পেশার বিপ্লব ঘটতে চলেছে। বাংলাদেশে এই পেশার ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মেচিত হতে চলেছে। শুধু তাই নয়, অগমেডিক্স দেশের অনেক তরুণ-তরুণীকে পৃথিবীর অনেক সেরা কত্সকের সাথে কাজ করার সুযোগ তৈরি করে দিচ্ছে যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে অপর সম্ভাবনা বয়ে আনবে।
 
ইত্তেফাক/কেকে