সঠিক প্রচারণার অভাবে জাবিতে কমছে বিদেশি শিক্ষার্থী: ভিসি ফারজানা ইসলাম

 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সকল ধরণের সুযোগ-সুবিধার দিক দিয়ে এগিয়ে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীরা আবাসিক সুবিধা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্যান্য ক্যাম্পাস থেকে বেশি সুবিধা পেয়ে থাকে। 
 
আর প্রাকৃতিক পরিবেশের কারণে এটি ইতোমধ্যে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু বেশিরভাগ সময়ই, সঠিক প্রচারণার অভাবে এখানে বিদেশি শিক্ষার্থীরা কম ভর্তি হচ্ছে। 
 
মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎয়ের সময় এসব কথা বলেন। 
 
এসময় উপস্থিত ছিলেন জাবি সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহমেদ সুজন, সাধারণ সম্পাদক শরিফুল কবীর শামীম প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি