আকিজ আদ্-দ্বীনে অস্ত্রোপচারে বাঁচলো নবজাতকের প্রাণ

জটিল সমস্যায় আক্রান্ত ৮ বছরের শিশু খুলনার আদ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি এখন শঙ্কামুক্ত।
 
শিশুটির বড় চাচা জানান, গত ২৯ অক্টোবর যশোরের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয়া শিশুটির জন্মের পরেই শ্বাসকষ্ট হচ্ছিল, পেট ফুলে যাচ্ছিল। এ অবস্থায় শিশুটিকে যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও কোনো ব্যবস্থা নাহওয়ায় আদ্-দ্বীন আকিজ হাসপাতালে আনা হলে টেস্টে ধরা পড়ে তার পরিপাকতন্ত্রের নিচের অংশ বন্ধ এবং উপরের অংশ পচে গেছে। চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তিনি বলেন ডাক্তার ও নার্সদের একান্ত সেবায় শিশুটি বেঁচে থাকায় আমরা খুব খুশি।
 
IMG0
 
খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশুবিভাগ)  মো. বেল্লাল হোসেন বলেন, বাচ্চাটি ৩৪ সপ্তাহে জন্ম নিয়েছে, জন্মের সময় ওজন ছিল ২.২ কেজি। ওজন কম ও অপরিপক্বতার কারণে যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তারা শ্বাসকষ্টজনিত সমস্যার পর্যাপ্ত সাপোর্ট তারা দিতে পারছিল না। আমাদের এখানে নিয়ে আসা হলে এক পর্যায় তাকে লাইফ সাপোর্ট (কৃত্রিম শ্বাসযন্ত্র) দেওয়া হয়। সেই অবস্থায় আমরা তার পেটের এক্স-রেতে দেখতে তার সমস্যাটি ধরা পড়ে। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সার্জন এইচ এম জাফর শরীফ অস্ত্রোপচার করেন।
 
অস্ত্রোপচারের পরে শিশুটিকে ২৪ ঘণ্টা ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। সেখান থেকে বের করে তাকে কৃত্রিম শ্বাসযন্ত্র দেয়া হয়। এখন শিশুটি নিজে শ^াস নিতে পারছে। চিকিৎসকরা আশা করছেন অবস্থার এরকম উন্নতি হলে ২৪ ঘণ্টা অবজারভেশনে রেখে অন্য বাচ্চাদের মত সাধারণ অক্সিজেন নিতে পারবে।