মহেশখালীতে জামায়াত সভাপতি গ্রেফতার

মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের সভাপতি মৌলানা আবদুল হক হক্কানিকে (৫০) গ্রেফতার করেছে। আবদুল হকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সে পলাতক ছিল। মঙ্গলবার বিকালে উপজেলার শাপলাপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মৃত আবদুল গণির পুত্র বলে জানা গেছে।

তার বিরুদ্ধে মহেশখালী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে-(১৫/২৫ ডি)মামলাসহ ৩টি মামলা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, ০৭ নভেম্বর মঙ্গলবার বিকাল চার ঘটিকার সময় মহেশখালী থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাপলাপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ইত্তেফাক/নূহু