কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজারের উখিয়া শরনার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন মঙ্গলবার দিনব্যাপী কক্সবাজারের উখিয়ায় ত্রান ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময়ে তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু রায়হান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু