ফুলবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত ব্যক্তির নাম গাজীবর রহমান (২৮)। তিনি উপজেলার শিমুলবাড়ী সুপারী বাগান গ্রামের হাছেন আলীর ছেলে এবং ফুলবাড়ী থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান