আশুগঞ্জে গরু চোর সন্দেহে পাঁচজনকে গণপিটুনি

 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গরু চোর সন্দেহে পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
 
পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন— ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের আরমান (২৪), গজারিয়া গ্রামের রকিব (৩২), মিয়ারচর গ্রামের সাইদুল ( ১৮), মানিকদি গ্রামের সোহেল (২৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর কালিয়াপাড়া গ্রামের রওশন আলী (৩৫)।
 
আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, ভোররাতে দুর্গাপুর এলাকায় গরু চোর সন্দেহে পাঁচজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী পাঁচজনকে তাদের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের গুরুতর আহতবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
 

ইত্তেফাক/এএম।