সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে গোসল করতে গিয়ে সজিব হোসেন বিদ্যুৎ (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলের এই ঘটনায় উদ্ধার কাজ বুধবারও অব্যাহত রয়েছে।
নিখোঁজ সজিব শাহজাদপুর উপজেলা শেলাচাপড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে স্থানীয় নুকালী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া জানান, জেএসসি পরীক্ষা দিয়ে বিকেলে বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্ধর এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে যায় সজিব। এসময় মাছ ধরার জন্য বন্দরে ভেড়ানো জাহাজের নিচে ডুব দিয়ে নিখোঁজ হয় সে। পরে বন্ধুরা ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও রাজশাহী থেকে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ইত্তেফাক/জামান