দোহার-নবাবগঞ্জ (ঢাকা): ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেছেন, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা হবে বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ মাদকমুক্ত উপজেলা। মঙ্গলবার দুপুরে কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল ড্রেসে ‘আমি মাদকমুক্ত উপজেলার শিক্ষার্থী’, মাদককে না বলুন’ শ্লোগান সম্বলিত ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম প্রমুখ —ইত্তেফাক