প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

 
রায়পুর উপজেলার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 
 
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। 
 
রায়ের সময় আসামি জাহাঙ্গীর হোসেন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর রায়পুর উপজেলা দক্ষিণ কেরোয়া গ্রামের সধু মিয়ার ছেলে।
 
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ নভেম্বর রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের প্রতিবেশী বাক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক জাহাঙ্গীর বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য তাকে ৭০০ টাকাও দেওয়া হয়। প্রতিবেশী হিসেবে তাদের মধ্যে চাচা-ভাতিজি সম্পর্ক। পরে ঘটনাটি জানাজানি হলে কিশোরীর মা বাদী হয়ে ২৩ নভেম্বর জাহাঙ্গীর হোসেনকে আসামি করে রায়পুর থানায় ধর্ষণ মামলা করেন। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
 
ইত্তেফাক/আরকেজি