৫২ রোহিঙ্গা নারী-শিশু-পুরুষ ভেলায় চড়ে নাফ পার হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে। বুধবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ দিয়ে উঠা সকলে মিয়ানমারের বুচিদং (বুথেডং) এলাকার বাসিন্দা।
টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক এসএম আরিফুল ইসলাম বলেন, ভেলায় আসা রোহিঙ্গাদের বিকেলে বালুখালী শিবিরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২২জন শিশু, ১৭জন নারী ও ১৩জন পুরুষ।
ইত্তেফাক/আরকেজি