বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় দিনে রাজশাহী কিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের খেলায় ম্যাচ দেরি হয়েছে অনেকটা সময়। মূলত: সিলেটের অধিনায়ক নাসির হোসেনের টিম শিট প্রস্তুত না থাকায় টসেও দেরি হয়।
একই ম্যাচে নিজেদের বোলিং ইনিংস শেষ করতে সিলেট সময় নিয়েছে ১২১ মিনিট। মাঠে শিশিরের কারণে বল মুছতে হচ্ছে প্রায় প্রতি বলেই। তাই সব দলেরই ওভার শেষ করতে দেরি হচ্ছে কমবেশি। কিন্তু ওই ম্যাচে সিলেটের নির্ধারিত সময়ে সিলেটের ঘাটতি ছিল ২ ওভার। তাই স্লো ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে গোটা সিলেট সিক্সার্স দলকে।
অধিনায়ক নাসির হোসেনকে তাই জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ। দলের বাকিদের জরিমানা ২০ শতাংশ।
ইত্তেফাক/কেআই