আবারো ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

আবারো ঠাকুরগাঁও সদর উপজেলার জামুরীপাড়া গ্রামে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ৯টায় শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষিতার মা বলেন, ‘আমি বিকালে বাজারে ছোট দোকান করি। আমার ৫ বছরের শিশুকে পূর্ব জামুরীপাড়া গ্রামের কল্লোলের ছেলে জয় (১৪) ধর্ষণ করেছে। সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে মেয়ে নিজে আমাকে সবকিছু বলে। রাতে তাকে সদর হাসপাতালে ভর্তি করাই।’

ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জিন্নাত পারভিন বলেন, মেয়েটির শরীরে জ্বর আছে এবং তার মধ্যে একটি ভয়ভীতি কাজ করছে। তবে পরীক্ষা না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, বুধবার রাতে ধর্ষককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু