ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ রাজিব ও ফারুক মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর সদস্যরা। সোমবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজিব বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরভাটারা এলাকার জালালের ছেলে ও ফারুক মিয়া চনপাড়া এলাকার মোশারফের ছেলে।