কুমিল্লার সেরা করদাতা ব্যবসায়ী দম্পতি

 
চান্দিনার বিশিষ্ট ব্যবসায়ী চন্দন কুমার সাহা ২০১৭ কর বছরে কুমিল্লা জেলার সেরা করদাতা এবং তার স্ত্রী অনামিকা সাহা কুমিল্লা জেলার সেরা নারী করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন।
 
গতকাল বুধবার দুপুরে হোটেল নূরজাহানে কুমিল্লা কর অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক তাদের হাতে পৃথক ক্রেস্ট তুলে দেন।
 
অনুষ্ঠানে কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার ড. সামস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- বাংলাদেশ বেতার কুমিল্লা'র আঞ্চলিক পরিচালক মো. আসাদ উল্লাহ্। অনুষ্ঠানে ৬ জেলার ৬জন কর বাহাদুর সহ ৫৫ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা দেওয়া হয়।
 
ইত্তেফাক/জামান