মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

 
ময়মনসিংহের মুক্তাগাছায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত দুইজন এবং ১৬টি মামলার পরোয়ানাভুক্ত আরেক আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃতরা হলেন, কাশিমপুর ইউনিয়নের রঘুরাথপুর গ্রামের উজ্বল আকন্দ, ঘোগা ইউনিয়নের হরিনাতলা গ্রামের তালেব আলী। ১৬টি সিআর পরোয়ানাভুক্ত আসামির নাম মো. ইদ্রিস।
 
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গ্রেফতার ৩জন আসামিকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান