রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার পলাতক আসামি ও বোয়ালিয়া থানা ছাত্রশিবিরের সভাপতি তৌহিদুর রহমান সুইটকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার এবং বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতার তৌহিদুর রহমান সুইট নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া মহল্লার খলিলুর রহমানের ছেলে। তিনি নগরীর বোয়ালিয়া থানা ছাত্রশিবিরের সভাপতি বলে নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজপাড়া থানার তেরখাদিয়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজপাড়া থানাসহ বিভিন্ন থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এছাড়াও সে একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি।
ইত্তেফাক/কেকে