খুলনার কয়রা উপজেলায় পানিতে ডুবে আলিফ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামে এ ঘটনা ঘটে। আলিফ ওই গ্রামের মামুন শেখের ছেলে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে খেলা করার সময় আলিফ পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে স্বজনরা ভাসমান অবস্থায় পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
ইত্তেফাক/ইউবি