নবনির্মিত ভৈরব দ্বিতীয় সেতুটি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধনকালে তিনি স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেন। ভারতের ঋণ সহায়তায় এই সেতুটি নির্মিত হয়েছে।
ইত্তেফাক/ইউবি