ফরিদপুরের আলফাডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাসায় ফেরার পথে এ হামলার শিকার হন তারা।
নিহতরা হলেন— বলবাড়ী উপজেলার মাগুরা গ্রামের ইদ্রিস হোসেন (৪৫) ও লাবলু ওরফে লাবু (৪০)। আলফাডাঙ্গা বাজারে একটি কাঠের আড়ত্ রয়েছে লাবুর। পাশাপাশিই ইদ্রিসের রয়েছে কাপড়ের দোকান।
জানা গেছে, গতকাল বাজার থেকে ভ্যানে করে ফেরার সময় আলফাডাঙ্গার মুক্তিযোদ্ধা চত্বরে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে দুইভাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গার ওসি নাজমুল করিম এ খবর নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ তার কাছে আসেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
ইত্তেফাক/এএম।