চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাকদসেবী ও একজন মাদক বিক্রেতাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার নেজামপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আফসার আলীর ছেলে আজিজুল ইসলাম (৩৭), চক নেজামপুর গ্রামের বাদিরুদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪২), মফিজউদ্দিনের ছেলে কামরুজ্জামান ধুলু (৩৮) ও নেজামপুর স্টেশন পাড়ার ইসলামের ছেলে গাঁজা বিক্রেতা খাইরুল ইসলাম (৩৮)।
নাচোল থানার ওসি চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৩ মাদকসেবী ও একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়। শুক্রবার মাদকদ্রব্য আইনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই