এক সপ্তাহের মধ্যে মুলারের রিপোর্ট প্রকাশ করবেন মার্কিন অ্যাটর্নি

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এক সপ্তাহের মধ্যে রবার্ট মুলারের তদন্ত রিপোর্ট প্রকাশ করবেন। গতকাল মঙ্গলবার কংগ্রেসে এক শুনানিতে উপস্থিত হয়ে আইনপ্রণেতাদের এই কথা বলেছেন। তিনি বলেছেন, আমি তদন্ত রিপোর্ট জনস্মুখে প্রকাশ করবো। এরপর সিনেট ও প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির কাছে পাঠাবো। ২২ মাসের তদন্ত শেষে গত মাসে মুলার উইলিয়াম বারের কাছে তদন্ত রিপোর্ট হস্তান্তর করেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসাজস ছিল কিনা সেই বিষয়ে তদন্ত করেন মুলার। যদিও যোগসাজসের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বার। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমরা শুরু থেকেই বলে আসছি রিপোর্টে কিছুই পাওয়া যাবে না। কেউ এ বিষয়ে আমাদের চেয়ে ভাল কিছু জানবে না। আমরা যুক্তরাষ্ট্রের কোনো নির্বাচনে হস্তক্ষেপ করিনি। তাই ট্রাম্পের সঙ্গে যোগসাজসও নেই। -রয়টার্স