শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩ লাখ ভারতীয় জাল রূপিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলো- উপজেলার ঠুঠাপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে শওকত আলী (২৫) ও একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে সুমন আলী (২৩)।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শিংনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩ লাখ ভারতীয় জাল রূপি পাওয়া যায়। এ ঘটনায় মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি