৫০ কেজি জাটকা জব্দ

 
উপজেলার কামারখালী বাজারে শুক্রবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি জাটকা জব্দ এবং মাছ ব্যবসায়ী স্বপন কুমার বিশ্বাসকে ২হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জাটকা ৭টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। 
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং মধুখালী থানা পুলিশের একটি দল।
 
ইত্তেফাক/আরকেজি