তিব্বতের ধর্মীয় গুরু দালাইলামা হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার বুকের সংক্রমণ নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন তিনি। দালাইলামার ব্যক্তিগত সচিব তেনজিন তাকলহ জানিয়েছেন, বুকের সংক্রমণে অসুস্থ হয়ে পড়েন দালাইলামা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, দালাইলামার অবস্থা স্থিতিশীল। তবে দুই থেকে তিন দিন তার চিকিত্সা নিতে হবে। -টাইমস অব ইন্ডিয়া