শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সফল কূটনৈতিক তত্পরতার ফলে বাংলাদেশ তৃতীয়বারের মতো সদস্য রাষ্ট্রসমূহের ভোটে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে।
ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলন শেষে তিনি শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ভিআইপি লাউঞ্জে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদের জন্য ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে কাজ করবে। নির্বাচনে বাংলাদেশ সদস্য রাষ্ট্রসমূহের ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৪৪ ভোট লাভ করে।
নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নের্তৃত্ব এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ও কাজের চ্যালেঞ্জ আরো বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। এ সুনাম ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে আরো নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
ইত্তেফাক/এএম।