অনাবাসী রাষ্ট্রদূতরা রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায়: সৈয়দ মোয়াজ্জেম আলী

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, বাংলাদেশে বিভিন্ন দেশের অনাবাসী রাষ্ট্রদূতগণ রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চান। তিনি আজ সকালে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন।
 
সৈয়দ মোয়াজ্জেম আলী গত তিন দিনে অনাবাসী ৭৬টি দেশের রাষ্ট্রদূতগণের সঙ্গে মতবিনিময় শেষে আজ সকালে সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতগণ রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন এবং শিগগিরই তারা বাংলাদেশে গিয়ে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগ্রহী।
 
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সমস্যাকে এখন বিশ্বের প্রধান মানবিক বিপর্যয় হিসাবে উল্লেখ করে মোয়জ্জেম আলী বলেন, এই সমস্যা দ্রুত সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। তিনি বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেন।
 
ইত্তেফাক/এএম।