বরিশালে ১ম বিএম সিডিসি বিডিএ বিতর্ক উৎসব

বরিশাল সরকারি বিএম কলেজ অডিটোরিয়ামে শনিবার ১ম বিএম সিডিসি বিডিএ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
 
বিএম কলেজ ডিবেটিং ক্লাব (বিএম সিডিসি) এর আয়োজনে, ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডি এফ বিডি) ও বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশনের (বিডিএ)সহযোগিতায় বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.এস.কাইউম উদ্দিন, চিফ মডারেটর বিএমসিডিসি মো. আক্তারুজ্জামান খান, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. জাহিদ হোসেন শওকত, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের কো-চেয়ারম্যান মেহেদী হাসান শুভ। 
 
সভাপতিত্ব করেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল। স্বাগত বক্তৃতা করেন বিএম কলেজ বিএমসিডিসির সভাপতি ছাবিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তৃতা করেন বিএম কলেজ বিএমসিডিসির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। 
 
‘যুক্তির আলোয় করি সত্যের প্রতিষ্ঠা’ এই স্লোগানে বর্নিল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। উৎসবের মিডিয়া পার্টনার ছিল- দৈনিক ইত্তেফাক, অনলাইন বরিশাল টুডেডটকম। 
 
ইত্তেফাক/ইউবি